সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের ১৯ বছরের ডিজিএম বদলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

টানা ১৯ বছর পর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আমিনুর রহমানকে অফসাইট সুপারভিশন বিভাগ থেকে বদলি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে পরিবর্তনের আগে আগে এই সিদ্ধান্ত নেয়া হলো।

বুধবার (১৫ জুন) কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-বদলি সংক্রান্ত এক চিঠিতে আমিনুর রহমানকে ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন থেকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে বদলির বিষয়টি নিশ্চিত করে।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ফজলে কবিরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩ জুলাই। এর পরেরদিনই নতুন দায়িত্ব নেবেন গভর্নর আবদুর রউফ তালুকদার, যিনি বর্তমান অর্থ সচিব।

কেন্দ্রীয় ব্যাংকের পদক্রমে ডিজিএম পদটি তৃতীয় সারিতে থাকলেও আমিনুর তুমুল আলোচিত ছিলেন এ কারণে যে তিনি কেন্দ্রীয় ব্যাংকের এমন সব বিষয় দেখভাল করতেন, যা পুঁজিবাজারের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব ছিল। এদিকে, নতুন গভর্নর দায়িত্ব নেয়ার আগে আগেই কেন্দ্রীয় ব্যাংকে বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে, যার মধ্যে পুঁজিবাজারের জন্য সবচেয়ে বেশি গুরুত্ববহন করছে আমিনুরের বিষয়টি।

গত সেপ্টেম্বর থেকে পুঁজিবাজারে ধীরগতির পেছনে যেসব কারণ উঠে এসেছিল তার মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মধ্যে মতদ্বৈধতার বিষয়টি সামনে এসেছে। পুঁজিবাজারে প্রভাব ফেলে, এমন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দুই সংস্থা সমন্বয় করে সিদ্ধান্ত নেবে- ২০১৪ সালে সরকারের পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়। তবে বাংলাদেশ ব্যাংক প্রায়ই নানা সময় একক সিদ্ধান্ত নিয়েছে, যা নিয়ে বিএসইসি একাধিকবার প্রকাশ্যেই তাদের অসন্তোষ জানিয়ে আসছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD