রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

রাজধানীর পশুর হাট এলাকায় রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২

কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোর আশপাশের ব্যাংকের কার্যক্রমের সময় বাড়ানো হয়েছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব ব্যাংকে চলবে লেনদেন।

একই সঙ্গে আগামী শুক্র ও শনিবারও এসব এলাকার ব্যাংক খোলা থাকবে। গতকাল এসংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত কোরবানির পশুর হাটগুলোতে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়। হাটগুলোর নিকটবর্তী ব্যাংকের শাখা-উপশাখা ব্যবহার করে পশু বিক্রির অর্থ লেনদেন করে থাকেন ব্যবসায়ীরা।

এ জন্য ঢাকার দুই সিটি করপোরেশনের তালিকাভুক্ত হাটগুলোর নিকটবর্তী ব্যাংকের শাখা-উপশাখায় বিশেষ ব্যবস্থায় ৭ জুলাই থেকে রাত ৮টা পর্যন্ত লেনদেন চলবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD