মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের আগে জাতীয় স্বার্থ যাচাই করবে সরকার’ নবম-দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে স্থানীয় সরকার নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে শঙ্কায় জামায়াত ২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না: দীনেশ ত্রিবেদী নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধস: মৃত ছাড়াল ১ হাজার, নিখোঁজ ৪৪৬২ জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বড় দুর্ঘটনা থেকে রক্ষা, চাচির কাপড় টানিয়ে ট্রেন থামাল যুবক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

দুর্ঘটনা থেকে ট্রেনকে রক্ষা করতে ঘর থেকে চাচির একটি লাল কাপড় এনে রেললাইনে টানিয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক। আর এই লাল কাপড় দেখে ধেয়ে আসা ঢাকা-চট্টগ্রাম রুটের ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের ড্রাইভার ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ছোটহরণ এলাকায় ৩৯ নম্বর রেল সেতুর কাছে।

স্থানীয়রা জানান, অতিরিক্ত গরমের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বেঁকে গেছে। বেঁকে যাওয়ার বিষয়টি রোববার (২৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে প্রথমে চোখে পড়ে স্থানীয় শিপন নামে এক যুবকের। পরে সে দ্রুত ঘর থেকে চাচির পরোনের একটি লাল কাপড় টানিয়ে দেন রেল লাইনের ওপর। এ সময় আপলাইনে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের গতিরোধ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেলওয়ের কর্মীরা।

পরে রেলওয়ের কর্মীরা রেললাইনে পানি ঢেলে ঠান্ডা করে মেরামতের কাজ শুরু করে। মেরামতের জন্য ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার সাকির জাহান জানান, অতিরিক্ত গরমের জন্য রেললাইন বাঁকা হয়ে গিয়েছিল। এ সময় পিছনে ঢাকা গামী চট্টলা ট্রেন আটকে পড়েছিল। পরে আমরা ডাউন লাইনে চট্টলা ট্রেনটি পার করে দিয়েছি। এখন ট্রেনচলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD