বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

বঙ্গবন্ধুকে হত্যার পর ইনডেমনিটি দেয়া হয়েছিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, আজ মানবাধিকারের কথা বলা হয় অথচ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ইনডেমনিটি দেয়া হয়েছিল।

এটা বিশ্বের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের অন্যতম উদাহরণ। যে নেতা জাতিকে স্বাধীন করেছে, সে নেতাকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সপরিবারে হত্যা করা হল।

আরজু মনি ও শেখ মনিকে হত্যার পর পরশ ও তাপস তাদের লাশ ধাক্কা দিয়ে বলছিল বাবা ওঠো, মা ওঠো। সেই হত্যাকাণ্ডের বিচার হবে না- এমন আইন করেছিল জিয়াউর রহমান। এটা মানবাধিকার লঙ্ঘন।

জিয়াউর রহমান হাজার হাজার সেনাবাহিনীর সদস্যদের হত্যা করেছিল। বিনা বিচারে সেনা অফিসারদের ফাঁসি দিয়েছে। অনেক সময় এক রশিতে দুই জনকে ফাঁসি দিতে হয়েছে। অনেক সময় ফাঁসি দেয়ার ছয় মাস পর রায় হয়েছে। সেসময় ক্যাঙ্গারু কোর্টে বিচার হতো।

বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরীর আলী আহাম্মদ চুনকা সিটি মিলনায়তনে সাংবাদিকদের মধ্যে কল্যাণ ট্রাস্ট্রের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে এনইউজের সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথের সঞ্চালনা ও সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, এমপি নজরুল ইসলাম বাবু, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, জেলা পরিষদের প্রশাসক আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা পরিচালক কাশেম হুমায়ুন, বিকেএমইএর কার্যকরী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD