শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

‘আ.লীগ আক্রান্ত হলে পাল্টা আক্রমণ করবে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

আন্দোলনের নামে সহিংসতার উপাদান যুক্ত হলে আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে তা মোকাবিলা করবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনো কাউকে আক্রমণ করবে না তবে আক্রান্ত হলে পাল্টা আক্রমণ করা হবে।

ওবায়দুল কাদের শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি আয়োজিত “সবুজ বাংলাদেশ: সমৃদ্ধ বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী এনভায়রনমেন্টাল প্রটেকশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যের শেষে সাংবাদিকদের একথা বলেন।

নির্বাচনে শেখ হাসিনা সরকারকে হঠাতে পারবে না জেনে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

বিএনপির এখন যারা কর্মী নেই, তারা দুর্বৃত্ত হয়ে গেছে- তাদের বিরুদ্ধে মামলা আছে। যারা সন্ত্রাসী মামলার আসামি- তাদেরকে যদি এসব অপরাধের জন্য পুলিশ ধরে তাহলে কি পুলিশের অপরাধ প্রশ্ন ওবায়দুল কাদেরের।

খারাপ কাজ ও অপরাধ যারা করবে তারা আওয়ামী লীগের হলেও কোন প্রকার ছাড় দেওয়া হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যে অপরাধ করবে সে যেই দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, বিএনপির লোকজন অপরাধী হলে তাদেরকে আইনের আওতায় নিলে কেন এতো আপত্তি?

বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দীন,পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD