লাইট নিউজ প্রতিবেদক : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সংসদীয় আসন-২১৭ ও গোপালগঞ্জ-০৩ আসনের অন্তর্গত। এই আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনের প্রধানমন্ত্রীর সংসদীয় প্রতিনিধি ছিলেন শেখ মোঃ আব্দুল্লাহ,প্রতিমন্ত্রী,ধর্ম মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ গতকাল রাতে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এতে গোপালগঞ্জবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শোকবার্তা জানিয়েছেন।
লাইট নিউজ/ফামুরা