বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়ে উৎসবে জেলেরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

টানা ২২ দিনের নিষেধাজ্ঞার পর ভোলার মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। এতে হাসি ফুটেছে জেলেদের মুখে।

জেলে পাড়ায় ব্যস্ততা বেড়ে যাওয়ার পাশাপাশি সরগরম হয়ে উঠেছে মাছের আড়ৎ। ইলিশ ধরার উৎসবে মেতে উঠেছেন ভোলার জেলেরা। এবারে ইলিশ বিক্রির টাকায় বিগত দিনের ক্ষতি পুশিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা করছেন তারা।

ইলিশ ধরার নিশেধাজ্ঞা কাটিয়ে নদীতে নেমেই দেখা মিলেছে ইলিশের। নদীতে শত শত নৌকা ট্রলার নিয়ে জেলেরা নেমে পড়েন ইলিশ শিকারে। প্রথম দিনেই ভালো পরিমানে মাছ পাওয়ায় খুশি তারা।

জেলে রহিজল, সামসু ও করিম বলেন, আমরা রাতেই নদীতে গিয়েছি। যে পরিমান মাছ পেয়েছি তাতে ঘুরে দাড়াতে পারবো বলে আশা রাখছি। এভাবে মাছ পেলে ধার দেনাও পরিশোধ করে দিতে পারবো।

ভোলা সদরের তুলিতলী মাছ ঘাটের আড়ৎদার মনজুর আলম বলেন, নদীতে মোটামুটি ভালো ইলিশ পাওয়ায় যাচ্ছে। এতে জেলেরাও খুশি আর আমরা আড়ৎদাররাও খুশি। প্রথম দিন এ ঘাটে ৬০ লাখ টাকার মাছ কেনা-বেচা হয়েছে।

দ্বীপজেলা ভোলায় ইলিশ ধরার ওপর জীবিকা চলে এমন জেলের সংখ্যা তিন লাখেরও বেশি। তারা সবাই এখন ইলিশ ধরতে নদী-সাগরে ছুটছেন। এছাড়া ঘাটগুলোতে পাইকার, আড়ৎদার ও জেলেদের কর্মব্যস্ততায় সরগরম হয়ে উঠেছে। আড়ৎগুলোতে লাখ লাখ টাকার মাছ বিক্রি হচ্ছে। সেই মাছ চলে যাচ্ছে বাইরের জেলাগুলোতে।

এ বছর ইলিশের লমাত্রা অর্জিত হবে বলে মনে করছেন জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ। তিনি বলেন, ইলিশের অভিযান সফল হওয়ায় নদীতে ইলিশের উৎপাদন বেড়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD