বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

সময় এলেই দেখা যাবে বিএনপি নির্বাচনে যায় কি না : কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

বিএনপির নির্বাচনে আসা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা নাকি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কিছুতেই নির্বাচনে যাবে না। গাধা যেমন পানি ঘোলা করে খায়। সময় এলেই দেখা যাবে বিএনপি নির্বাচনে যায় কিনা।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আপনারা জানানে রংপুরে একটি সমাবেশ হচ্ছে। সেখানে তিনদিন আগে থেকে লোকজন গিয়ে স্টেজে, মাঠে ও রাস্তায় শুয়ে আছেন। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল শুয়ে আছেন টাকার বস্তার ওপর। সম্মেলনের নামে বিভিন্ন জায়গা থেকে টাকা আসছে, আর তারা সেই টাকার ওপর শুয়ে আছেন।

তিনি বলেন, বিএনপির সম্মেলনে কতজন লোক হয়েছে তা আমরা দেখেছি। আজকে শুধু ঢাকা জেলা আওয়ামী লীগের এই সম্মেলনে কত লোক হয়েছে আপনারা দেখে যান। এখানে আমাদের নেত্রী শেখ হাসিনা নেই। তারপরও কত লোক।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত ৪৭ বছরে দেশের সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে।

এর আগে, এদিন দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সম্মেলন উদ্ধোধন করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD