শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

‘সারা বিশ্বের তুলনায় আমরা অনেক স্বস্তিতে আছি’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাসের মহামারি কাটিয়ে ওঠার আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বের মানুষ পর্যুদস্ত। সেই তুলনায় আমরা অনেক স্বস্তিতে আছি।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে এক বিস্ময় তৈরি করেছে। যেখানে একটি অতিমারি কাটিয়ে ওঠার আগেই যুদ্ধের কারণে সারা বিশ্বের মানুষ পর্যুদস্ত, সেখানে বিশ্বের সাথে তুলনা করলে দেখতে পাব, আমরা অনেক স্বস্তিতে আছি।

তিনি আরও বলেন, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, তারা এখন মানবাধিকারের কথা বলে মায়াকান্না করে।

সবাইকে সাথে নিয়ে এই অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD