শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

হত্যার রাজনীতির মূলহোতা বিএনপি: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে হত্যা, সন্ত্রাস ও রাজনৈতিক ষড়যন্ত্রের মূলহোতা হচ্ছে বিএনপি।

তিনি বৃহস্পতিবার ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এ দেশে হত্যার যে রাজনীতি, তার প্রধান হোতা হচ্ছে— বিএনপি। তারাই বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যা ও ২১ আগস্টে গ্রেনেড মেরে নেতাকর্মীদের হত্যাকারী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে তারা চেতনায় লালন করেন, পালন করেন। এ জন্য শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ও হত্যার রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। তাদের সেই লড়াই চলছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বিশ্বের ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল বলে উল্লেখ করেন সড়ক পরিবহণমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করে নিঃসঙ্গ করে দেওয়াই ছিল ঘাতকদের লক্ষ্য। সেদিন শেখ হাসিনা ও শেখ রেহানা ছিলেন বিদেশে।

৩ নভেম্বর জেলের অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা ছিল ১৫ আগস্টের ধারাবাহিকতা। এ হত্যার অপরাজনীতির ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় ২৩টি তাজা প্রাণ ঝরে যায়। হামলাকারীদের প্রধান টার্গেট ছিল তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD