শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

বড়াইগ্রামে ট্রাক উল্টে ভ্যানের উপর পরে দম্পতি নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : নাটোরে বড়াইগ্রামে ট্রাক উল্টে ভ্যানের উপর পরে ওহাব (৩৩) ও স্বর্ণা খাতুন (২২) নামের ভ্যানের যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। অক্ষত অবস্থায় উদ্বার করা হয়েছে তাদের একমাত্র ৫ বছরের সন্তান হাবিবা। আজ সোমবার দুপুর ১ টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত দম্পতি সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলার চকনুর গ্রামের খতিবের সন্তান।

বনপাড়া দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুস সালাম জানান, নাটোর থেকে পাবনা গামী ধান বোঝাই একটি ট্রাক (যশোর গ ১১-০৮৫৬) বনপাড়া বাজারে পৌছার আগেই রাস্তার গর্তে পরে উল্টে গিয়ে পাশ দিয়ে চলাচল কারী ব্যাটারী চালিত অটোভ্যানের উপরে পরে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী দম্পতি নিহত হয়। অক্ষত অবস্থায় তাদের মেয়েকে উদ্বার করা সম্ভব হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খন্দকার শরিফুল ইসলাম বলেন, চালক পলাতক রয়েছে। ট্রাক আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

লাইট নিউজ/সুকুশী

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD