মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দীতে ঢুকছেন নেতাকর্মীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশ ঘিরে সকাল থেকেই সেখানে নেতাকর্মীদের ভিড়। দুপুর আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই নেতাকর্মীরা ঢুকছেন সমাবেশ স্থলে।

নির্দিষ্ট কিছু রঙের টিশার্ট আর ক্যাপ পরে সমাবেশে আসতে দেখা যাচ্ছে কর্মীদের। অনেকের টিশার্টে যুবলীগ মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আগামী দিনের পদপ্রত্যাশীদের ছবিও রয়েছে।

বহুল আলোচিত এই সমাবেশ ঘিরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণ করা হয়েছে সুবিশাল প্যান্ডেল। রাজধানীর বিভিন্ন সড়কের পাশে জাতীয় পতাকার পাশাপাশি যুবলীগের পতাকা শোভা পাচ্ছে।

শাহবাগ, মৎস্য ভবন, রমনা, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বরসহ সোহরাওয়ার্দী উদ্যানের চার দিকেই নেতাকর্মীরা অবস্থান করছেন।

যুবলীগের মহাসমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকায় নিরাপত্তার জোরদার করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশমুখে নেতাকর্মীদের তল্লাশি করে ঢুকতে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সমাবেশে অংশ নিতে মিরপুর থেকে আসা আব্দুস সালাম ঢাকা পোস্টকে বলেন, যুবলীগের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান আড়াইটায় শুরু হবে। তবে আমরা এখনই প্রবেশ করব। কারণ, কিছুক্ষণ পরে এতো মানুষ হবে যে চাইলে এখনকার মতো সহজে ঢুকতে পারব না। জুামর নামাজও প্যান্ডেলে পড়ব।

এ সমাবেশের মধ্য দিয়ে মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির নেতারা। দেশের ৬৪ জেলা থেকে এতে ১০ লাখ নেতাকর্মীর সমাগম ঘটবে বলে সংগঠনের পক্ষ থেকে আশা করা হচ্ছে।

আজকের এ সমাবেশকে যুবসমাবেশ বলা হলেও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত থাকবেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সমাবেশের মধ্যে দিয়ে সরকারবিরোধী দলগুলোকেও একটা সতর্কবার্তা দিতে চায় যুবলীগ। এজন্য তারা সোহরাওয়ার্দী উদ্যানে আজকের সমাবেশে জনউপস্থিতির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD