মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

ফের আওয়ামী লীগে সভাপতি শেখ হাসিনা, সম্পাদক ওবায়দুল কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

দশম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। আর তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ওবায়দুল কাদের।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে দলের ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সাড়ে সাত হাজার কাউন্সিলর তাদের নির্বাচিত করেন। আগামী তিন বছর তারা দায়িত্ব পালন করবেন।

অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাবের পর দলের কাউন্সিলররা সমস্বরে তাতে সমর্থন জানান।

এর আগে, সকাল সাড়ে ১০টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সারাদেশ থেকে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও যোগ দেন।

এরপর বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD