মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

ঢাকায় বিএনপির গণমিছিলে সতর্ক পাহারায় থাকবে আ.লীগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কারণে ঢাকায় পেছানো গণমিছিলের কর্মসূচি শুক্রবার পালন করবে বিএনপি। এদিন ১০ ডিসেম্বরের মতোই ঢাকায় আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শুক্রবার ঢাকায় বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ১০ ডিসেম্বরের মতোই সতর্ক পাহারায় থাকবে। ঢাকাসহ সারা দেশেই এই সতর্ক পাহারা বসানো হবে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তারা অগ্নিসন্ত্রাস করবে, ভাঙচুর করবে, সেখানে কি দাঁড়িয়ে থাকব, ললিপপ খাবো?

গত ১০ ডিসেম্বর বহুল আলোচিত ঢাকার বিভাগীয় সমাবেশ থেকে সরকার পতন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১০ দফা ঘোষণার পর ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি দেয় বিএনপি।

তবে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কারণে ঢাকায় গণমিছিলের কর্মসূচি পিছিয়ে ৩০ ডিসেম্বর করে বিএনপি। অন্যান্য মহানগর ও জেলায় ২৪ ডিসেম্বরে গণমিছিল করে দলটি।

বিএনপিকে ঢাকায় গণমিছিল করার অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতৃমন্ত্রী বলেন, ‘তবে তাদের কোনো শর্ত দেওয়া হয়নি। কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয়, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে বলা হয়েছে। গণমিছিলের রাস্তাও তাদের সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। এই দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD