বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

জাতীয় নির্বাচনে একসঙ্গে লড়াই করার আহ্বান জানালেন কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

আগামী নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আসুন আমরা আগামী জাতীয় নির্বাচনে একসঙ্গে লড়াই করি।

শনিবার (৭ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এ সময় বর্তমানে চলমান সংকটের মধ্যে নতুন করে সংকট সৃষ্টি না করতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, আশা করছি বিএনপি নতুন করে কোনো সংকট তৈরি করবে না। আাগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আসুন আমরা একসঙ্গে নির্বাচন করি।

দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বলেও জানান ওবায়দুল কাদের।

এর আগে, আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় কমিটির সদস্যদের নিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD