শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

নিখোঁজের এক দিন পর ডোবা থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের এক দিন পর দিপু বৈদ্য (১৭) নামের দশম শ্রেণির এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ গ্রামের একটি ডোবা থেকে দিপু বৈদ্যর লাশ উদ্ধার করা হয়।

দিপু স্থানীয় আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে ওই ইউনিয়নের গড়িয়াদহ গ্রামের অমৃত বৈদ্য’র ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার বেলা ১২টার পর থেকে দিপুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পাননি।

আড়পাড়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য নরেন্দ্র নাথ সরকার জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ছাত্রের প্রতিবেশী এক নারী ডোবার মধ্যে লাশ দেখতে পেয়ে তাকে জানালে সে পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

মধুখালী থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না অন্য কিছু সেটা খতিয়ে দেখা হচ্ছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, মৃত্যুর ঘটনাটি প্রেমঘটিত কারণে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই আসল ঘটনা জানা যাবে।

লাইট নিউজ/এসএমআবা

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD