ফরিদপুরের বোয়ালমারীতে সন্তানদের রেখে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ায় অভিমানে আত্মহত্যা করেছেন স্বামী নাজমুল শেখ (২৭)। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ময়না গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আক্তার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই মাস আগে পারিবারিক কলহের জের ধরে দুই সন্তান রেখে স্ত্রী সুমি বেগম (২৫) বাবার বাড়িতে চলে যান। ছেলেদের লালন-পালনে নাজমুল শেখ অশান্তিতে ভুগছিলেন। শুক্রবার রাতে ঘরের আঁড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আÍহত্যা করেন তিনি। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাবরিনা হক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।