বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রেও ত্রুটি আছে: ওবায়দুল কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

বাংলাদেশে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি- মার্কিন পররাষ্ট্র দফতরের এমন প্রতিবেদনের কড়া সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের ত্রুটি দেশে দেশে আছে। যারা অভিযোগ করেছেন তাদের দেশেও আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী ডোনাল্ট ট্রাম্প আজ পর্যন্ত পরাজয় স্বীকার করেননি। অন্যের বিরুদ্ধে অভিযোগ দেয়ার আগে নিজেদের কথা বলুন।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বংশাল থানা ও কোতয়ালী থানার অন্তর্গত ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬নং ওয়ার্ড এর ইউনিট সমূহের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মার্কিন পররাষ্ট্র দফতরের উদ্দেশ্যে আমার প্রশ্নে হচ্ছে। পৃথিবীর কোন দেশে গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিমুক্ত। আমরাও সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। যুক্তরাষ্ট্রে স্পিকার নির্বাচিত করতেও ১৫ বার ভোট করতে হয়েছে। গণতন্ত্র কোথাও ত্রুটিমুক্ত নয়।

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে সমালোচনা করার আগে নিজেদের ভেতরের চিত্র দেখার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিমাসে ৩-৪টি ম্যাস শুটিং হয়। কত শিশু, মানুষের অকাল মৃত্যু ঘটে। এসব ম্যাস গান শুটিং কি গণতন্ত্রের ওপর আঘাত নয়?

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী এখনো বলে ভোট চুরি হয়েছে। ভোট চুরির অপবাদ প্রেসিডেন্ট পদপ্রার্থী এখনো দিয়ে যাচ্ছে। আমরা নিজেদের পারফেক্ট বলছি না। আমরা আমাদের গণতন্ত্র ক্রমান্বয়ে ত্রুটিমুক্ত করছি। শেখ হাসিনা আইন করে নির্বাচন কমিশনকে স্বাধীনতা দিয়েছেন। আমাদের নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য চেষ্টা করছি। তবে অন্যের সমালোচনা করার আগে নিজেদের সমালোচনা আগে করুন। সেটাই হবে যথার্থ।

বিএনপির সভা-সমাবেশে বাধা দেয়ার অভিযোগ নাকচ করে দিয়ে কাদের বলেন, বিএনপির সমাবেশে আমরা বাধা দিয়েছি এমন একটা উদাহরণও আছে? তাহলে আমাদের বিরুদ্ধে কেন অবান্তর অভিযোগ? এই অভিযোগের কোনো ভিত্তি নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাষ্ট্র নেতার নাম শেখ হাসিনা। বেগম জিয়া তুচ্ছ করে বলেছিলেন শেখ হাসিনা একশ বছরেও ক্ষমতায় আসতে পারবেন না। আজ বেগম জিয়া কোথায় আর শেখ হাসিনা কোথায়। আল্লাহ যাকে বাঁচায়, মানুষ যাকে ভালোবাসে তাকে সরানো যায় না।

তিনি বলেন, জনতার চোখে শেখ হাসিনা নয়নের মণি। বাংলাদেশে শেখ হাসিনার মতো এতো কাজ আর উন্নয়ন কেউ করত পারেনি। গত ৪৮ বছরে বাংলাদেশে একজন সৎ রাজনীতিকের নাম শেখ হাসিনা। প্রশাসনের সবচেয়ে দক্ষ নেতা, সবচেয়ে সাহসী নেতার নাম ও সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা।

কাদের বলেন, এ জনপ্রিয়তাই শেখ হাসিনার কাল হয়ে দাঁড়িয়েছে। জনপ্রিয়তার জন্য তিনি বাংলাদেশের শত্রুদের টার্গেট হয়েছেন। তারা জানে নির্বাচন হলে হারানো যাবে না। শেখ হাসিনা সুুষ্ঠু নির্বাচনে হারবেন না। সেজন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD