বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা কার্যকর করা বড় চ্যালেঞ্জ: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রায় যানজট নিরসন ও দুর্ঘটনা কমাতে সড়কে শৃঙ্খলা কার্যকর করাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ঈদের আগে পাঁচ দিন এবং পরে সাত দিন সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ঈদযাত্রায় যানজট নিরসনে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ এবং বগুড়া উত্তরাঞ্চলের রাস্তাটি যেন সচল থাকে সে নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে গাজীপুর প্রথম অগ্রাধিকার। এ প্রকল্পের রাস্তা যেন চলাচলযোগ্য থাকে সে ব্যাপারে বাস র্যাপিড ট্রানজিটকে (বিআরটি) নির্দেশনা দেন সড়কমন্ত্রী।

তিনি আরও জানান, আগামী অক্টোবর-নভেম্বর মাসে ঢাকায় একশোটি বৈদ্যুতিক বাস চলবে। এক্ষেত্রে যার যা দায়িত্ব তা যথাযথভাবে পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের।

সড়ক পরিবহনমন্ত্রী ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা কার্যকরের ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD