রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবে ঈদ হতে পারে শনিবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবে আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। এতে করে আগামী শনিবার (২২ এপ্রিল) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপিত হতে পারে।

আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টার (আইএসি) এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট।

এক টুইটবার্তায় আইএসি জানিয়েছে, শুধু জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে তারা এ অনুমান করছেন। তবে ঈদ কবে হবে, সেটা শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবে।

খবরে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) ইফতারের পর পশ্চিম আকাশে শাওয়াল মাসের চাঁদের সন্ধান করবে আরব দেশগুলো। তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পর্যবেক্ষণ বলছে, ওই দিন আরব এবং ইসলামি বিশ্বের কোনো স্থান থেকেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দৃশ্যমান হবে না।

যদি বৃহস্পতিবার খালি চোখে কিংবা টেলিস্কোপের সাহায্যে শাওয়াল মাসের চাঁদ দেখা না যায় তাহলে সৌদি আরবসহ এ অঞ্চলের দেশগুলোয় বসবাসকারী ব্যক্তিরা এবার ৩০টি রোজা রাখার সুযোগ পাবেন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর সম্ভবত শনিবারই হতে যাচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD