বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের আরও ২ ড্রোন ধ্বংসের দাবি ইরানের হাসিনার সাবেক উপপ্রেস সচিব-ডিসিসহ গ্রেপ্তার ৪ রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার

মনোনয়ন বাতিলে যত্নবান হওয়ার নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা যেন মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম সঠিকভাবে করতে পারেন সেই নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এছাড়া, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের ক্ষেত্রে সিদ্ধান্ত ও রায় সতর্কতার সঙ্গে লেখার নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, আজ সিটি করপোরেশন নির্বাচনের ট্রেনিং ছিল। আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি, যে গৃহিত ও প্রত্যাখ্যাত মনোনয়পত্রের পরে আমাদের কাছে আপিল করা হয়। আমাদের কর্মকর্তা আরেকটু সুচারুভাবে অর্ডার করলে আমাদের পক্ষে সিদ্ধান্ত দিতে সুবিধা হয়।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা চূড়ান্ত কর্তৃপক্ষ নই। আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবার উচ্চ আদালতে আপিল হয়। কাজেই আমরা যে আপিলটা শুনবো, আমাদের রিটার্নিং কর্মকর্তারা যে সিদ্ধান্ত দেন তা যদি সঠিক ও শুদ্ধ হয়, সেটা উচ্চ আদালতেও সমর্থিত হবে। সেটা আমাদের সবার জন্যই ইতিবাচক। সেজন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিশেষ করে নমিনেশন রিজেক্ট (মনোনয়নপত্র প্রত্যাহার) করার সময় কোন কোন কারণে করবেন ও অর্ডারটা কিভাবে লিখবেন সেই বিষয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হবে।

তিনি আরো বলেন, রিটার্নিং কর্মকর্তারা যদি যত্নসহকারে আরও সঠিক ও শুদ্ধভাবে নমিনেশনগুলো বাতিল করে থাকেন তাহলে সেটা আমাদের জন্য সহযোগিতা হবে।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছি। সে অনুযায়ী নমিনেশন সাবমিট করা হবে। সেগুলো কী আনকনটেস্টে হবে, নাকি আনকনটেস্টে হবে না তখন সেগুলো আরও স্পষ্টভাবে বলতে পারবো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD