বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
হাসিনার সাবেক উপপ্রেস সচিব-ডিসিসহ গ্রেপ্তার ৪ রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

রাজধানী ফাঁকা, সড়কে নেই গাড়ি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

ঈদুল ফিতর উপলক্ষ্যে নাড়ির টানে গ্রামের বাড়ির উদ্দেশে ছুটেছে লোকজন। এ কারণে ফাঁকা রাজধানী। সড়কে নেই গাড়ির জটলা।কোনো কোনো বিপণিবিতানে ক্রেতাদের উপস্থিতি রয়েছে তবে সেটা অনেক কম।

সড়কে গণপরিবহণ, মোটরসাইকেল, রিকশাসহ সব ধরনের যানবাহনের উপস্থিতি অনেক কম।

ঈদের ছুটির তৃতীয় দিন শুক্রবার রাজধানী ঢাকার রাস্তায় নেই কোনো যানজট। কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে চলছে গাড়ি। সড়কে মানুষও অনেক কম।

একদিনের বিশেষ ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটিতে এবার আগেভাগেই রাজধানী ছেড়েছে মানুষ। তাই ঢাকার রাস্তা এখন রিকশার দখলে।

শুক্রবার সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত উত্তরা, খিলক্ষেত, বিশ্বরোড, বনানী, মহাখালী, ফার্মগেট ও শাহবাগ এলাকা ঘুরে রাস্তা ফাঁকার চিত্র দেখা গেছে।

ইকবাল নামে একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী টঙ্গী থেকে বিশ্বরোড এসেছেন। তাকে বাসে ভাড়া গুণতে হয়েছে ৬০ টাকা, যা দ্বিগুণেরও বেশি।

ভিক্টর পরিবহণের এক কর্মী জানান, আজ যাত্রী নেই।তাই গাড়ি নিয়ে বের হয়ে খুব একটা লাভ হচ্ছে না। তবে ভাড়া বেশি নেওয়ার কথা স্বীকার করেন তিনি।

এয়ারপোর্ট থেকে সেগুনবাগিচায় মোটরসাইকেলে আসতে শেখ জাহাঙ্গীর আলমের লেগেছে ২০ মিনিট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD