বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
হাসিনার সাবেক উপপ্রেস সচিব-ডিসিসহ গ্রেপ্তার ৪ রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

মর্মান্তিক সড়ক দুঘর্টনায় ৪ জন নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের রংপুর-বগুড়া মহাসড়কের তালতলা এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৪ সিএনজি যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মরদেহ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেয়া হয়েছে। নিহতরা হলেন, উপজেলার তালুকানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বোরহানের ছেলে আব্দুল লতিফ(৪২),পলাশবাড়ী উপজেলার শ্রীতলা গ্রামের আবু বক্করের ছেলে ইদ্রীস আলী (২৮) ও একই গ্রামের এনামুল হকের ছেলে রোহান (২২)।নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার বিকেল ৫টার দিকে মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাস বিপরিত দিক থেকে আসা ওই সিএনজি অটো রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩জন এবং হাসপাতালে নেয়ার পথে ১জন যাত্রী মারা যান। এসময় ১জন গুরুতর আহত হোন।

নিহতরা সকলেই কোমরপুরগামী ওই সিএনজিটি যাত্রী বলে জানান হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম। তিনি আরও জানান, তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এঘটনার পরপরই উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD