বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

গাবতলীতে ঢাকামুখী মানুষের চাপ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। ফলে গাবতলীতে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। বুধবার সরেজমিনে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে এ চিত্র দেখা গেছে। গত দুদিনের তুলনায় এদিন বেশি সংখ্যক মানুষ ঢাকায় ফিরেছেন।

সরেজমিনে সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা গেছে, আমিনবাজার ব্রিজ দিয়ে দূরপাল্লার বাস গাবতলীতে ঢুকছে। বেশিরভাগ বাসে যাত্রী ভরা। আবার অনেকে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে ঢাকায় ঢুকছে। মাঝে মধ্যে দূরপাল্লার বাসের চাপ বেশি থাকায় আমিনবাজার ব্রিজ থেকে দারুস সালাম মাজার রোড পর্যন্ত যানজট দেখা গেছে।

ঈদের ছুটি শেষে বগুড়া থেকে গাবতলী এসেছেন আলমগীর নামে এক হোটেল শ্রমিক। তিনি বলেন, ঈদে বাড়তি ছুটি নিয়েছিলাম বলে আজ ঢাকায় ফিরেছি। বৃহস্পতিবার কাজে যোগ দেব। এবার আসা যাওয়ায় সড়কে কোনো জ্যাম বা ভোগান্তি ছিল না। সঠিক সময়েই গন্তব্যে পৌঁছেছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD