বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

পদ্মা সেতুর নিচ থেকে ৫৮ জনকে উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

পদ্মা সেতুর মধ্যবর্তী স্থানে জেগে ওঠা চরে ঘুরতে গিয়ে আটকা পড়া ৫৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।

মাওয়া কোস্টগার্ড জানায়, আটকে পড়া লোকজন ৯৯৯-এ ফোন করলে কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করা হয়। সঙ্গে সঙ্গেই স্পিড বোট নিয়ে উদ্ধার অভিযানে যায় কোস্টগার্ড। এসময় তারা পদ্মা সেতুর মধ্যবর্তী নীচ এলাকায় নতুন জেগে ওঠা চর থেকে মোট ৫৮ জনকে উদ্ধার করে মাওয়া পুরাতন ও নতুন ফেরিঘাট এলাকায় নামিয়ে দেয়।

কোস্টগার্ডের সদস্য সাদ্দাম হোসেন বলেন, আমাদের কাছে ৯৯৯ থেকে বিষয়টি জানানোর সাথে সাথে আমরা স্পিডবোট নিয়ে পদ্মা নদীর মাঝের চরে অভিযান চালাই। ওই চর থেকে ৫৮ জনকে উদ্ধার করে মাওয়া পুরাতন ঘাট এবং নতুন ঘাটে নামিয়ে দিই। তারা যার যার মতো করে চলে গেছে। তাদের নাম ঠিকানা সেভাবে রাখা হয়নি।

বাংলাদেশ কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, জাতীয় পরিষেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা পদ্মা সেতুর নিচের মাওয়া এলাকায় অভিযান চালিয়ে ঝড়ের কবলে পড়া ৫৮ জনকে উদ্ধার করি। আমাদের দুটি স্পিড বোটসহ স্থানীয় একটি যানে করে তাদের মাওয়া ১ নং ফেরিঘাট এলাকায় নামিয়ে দেই। তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হতে পেরেছি- তারা সবাই ওই চড়ে ঘুরতে গিয়েছিলেন। আমরা তাদের সবাইকেই উদ্ধার করেছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD