বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

শোডাউন করে মনোনয়নপত্র জমা দিলে ব্যবস্থার নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩

খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট- এই চার সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়পত্র দাখিলের সময়ে কোনো প্রার্থী যাতে শোডাউন বা মিছিল না করে সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ডিসি ও এসপিদের চিঠি দিয়ে নির্বাচন কমিশন এ নির্দেশ দিয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আগামী ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। আগামী ১৬ মে খুলনা ও বরিশাল এবং ২৩ মে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারিত রয়েছে। ওই দিনটি সামনে রেখে ইসি এ চিঠি দিল।

এর আগে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে একই ধরনের চিঠি দিয়েছিল ইসি। তবুও আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দেন। ওই ঘটনায় তার কাছে ব্যাখ্যা চেয়েছে কমিশন। একইসঙ্গে নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ সচিব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির মহাসচিবকেও চিঠি দেয় ইসি।

চার সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়ে কোনো কোনো প্রার্থীর মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা বা শোডাউন করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে আচরণ বিধিমালার ১১ ও ১৩ এর বিধান উল্লে­খ করে বলা হয়, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়ে পাঁচজনের বেশি সমর্থক নিয়ে যাওয়া যাবে না। নির্বাচন-পূর্ব সময়ে কোনো প্রকার মিছিল বা শোডাউন করা যাবে না। এছাড়া কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যানবাহন নিয়ে মিছিল বা শোডাউন করতে পারবে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD