বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

মার্কিন নাগরিকদের সতর্কভাবে চলার পরামর্শ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩

বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সতর্কবার্তা দেওয়া হয়।

রোববার (২১ মে) ‘ডেমোনস্ট্রেশন অ্যালার্ট’ শিরোনামে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া সতর্কবার্তা বলা হয়, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির আগে বা পরে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে ওই নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সমাবেশ এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের মাত্রা বাড়তে পারে। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের আগাম সতর্কতা মেনে চলা উচিত।

সতর্কবার্তায় আরও বলা হয়, মার্কিন নাগরিকদের মনে রাখা উচিত যে, শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সহিংসতায় পরিণত হতে পারে। এই পরিস্থিতিতে নাগরিকদের বিক্ষোভ এড়াতে হবে এবং কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করে চলতে হবে।

সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের কিছু পরামর্শ মেনে চলার অনুরোধ করা হয়। এগুলো হলো- জনসমাগম এবং বিক্ষোভ এড়িয়ে চলা, আশপাশের বিষয়ে সচেতন থাকা, স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত দেখা, জরুরি যোগাযোগের জন্য সব সময় চার্জ করা মোবাইল সঙ্গে রাখা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD