বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সিটি নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে জায়েদা খাতুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা। মোট ৪৮০টি কেন্দ্রের মধ্যে ইতোমধ্যেই বেসরকারিভাবে ১৩৩টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এতে ৬৮ হাজার ৮০০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। পাশাপাশি ৫৮ হাজার ২৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা।

বৃহস্পতিবার (২৫ মে) রাত সোয়া ৯টা নাগাদ ১৩৩ কেন্দ্রের এই ফলাফল জানা গেছে। এর আগে একই দিন সকাল ৮টা থেকে গাজীপুর সিটির ৪৮০টি কেন্দ্রে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। যা একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা।

ইতোমধ্যেই ভোটগ্রহণের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আলমগীর হোসেন। নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে জানিয়ে তিনি বলেছেন, ‘আমাদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের কর্মকর্তা, পর্যবেক্ষক টিম ও গণমাধ্যমের কাছ থেকে যে খবর পেয়েছি, সেটি হচ্ছে গাজীপুর সিটি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। যেসব প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা সবাই বলেছেন নির্বাচন ব্যবস্থায় তারা অত্যন্ত সন্তুষ্ট। নির্বাচনে যে ফলই আসুক না কেন তারা সবাই মেনে নেবেন।

দেশের বৃহত্তম এই সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৩৩৩ জন প্রার্থী। এরমধ্যে মেয়র পদে আটজন ছাড়াও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন এবং মহিলা ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এছাড়াও বিপরীত লিঙ্গের (হিজড়া) ভোটার আছেন ১৮ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD