মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম ইরানকে সহায়তা করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে: ট্রাম্প প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী দুর্গাপূজায় ৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা ‘ট্রাম্পই দলকে ডুবাচ্ছেন’, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা

আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে ৫ দফা ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

আওয়ামী লীগের তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশ থেকে ৫ দফা ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ থেকে এই ঘোষণা দেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

পাঁচ দফা হলো- ১. ছাত্র, তরুণ ও যুবসমাজকে সংগঠিত করে আগুন সন্ত্রাস রুখে দেওয়া। ২. অপশক্তিদের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়ানো। ৩. সাংবিধানিকভাবে নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার থাকা। ৪. শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখা। ৫. মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সর্বদা সোচ্চার থাকা।

এর আগে, বিকেল সোয়া ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় শান্তি সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে আরও অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ শীর্ষ নেতারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD