রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

নাটোরে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধ পক্ষ পালিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : নোভেল করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে নাটোরের জনগণকে সচেতন করার জন্য ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত নাটোরে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ পক্ষ পালন করা হবে। নাটোর করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির উদ্যোগে আজ পথসভা, পিকেটিং ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

রবিবার বেলা সাড়ে দশটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ঘন্টা ব্যাপী কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে এই কর্মসূচী পালন করা হয়।

পথ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোরের সিভির সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী প্রমুখ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা স্বাস্থ্য বিধি অনুসরন ,সামাজিক দুরত্ব পালন সহ মাস্ক পরিধানের উপর গুরুত্বারোপ করেন।

একই সাথে আজকে থেকে মাস্ক পরিধান না করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেন। পরে পথচারী , অটো ও রিকাসা চালকদের মধ্যে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ , পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী জলি।

লাইট নিউজ/সুকুশী

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD