শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

গুগলি তো করেছেন, কিন্তু বল তো নো: ফখরুলকে কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গুগলি তো করেছেন, কিন্তু বল তো নো বল। নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না।

শনিবার (৫ আগস্ট) সকালে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল বলে আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে দিয়েছে। ফখরুলের উদ্দেশে আমি বলতে চাই, গুগলি তো করেছেন, কিন্তু বল তো নো বল। নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না।

বিএনপিকে রাজনৈতিক অঙ্গনে ‘ভয়ংকর বিষফোঁড়া’ বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আবারও বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে দিয়েছে। তারা নির্বাচন চায় না। তারা চায় ষড়যন্ত্রের চোরা পথে ক্ষমতায় যেতে।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের মাস্টারমাউন্ড জিয়াউর রহমান, ৩ নভেম্বরের মাস্টারমাউন্ড জিয়াউর রহমান, ২১ আগস্টের মাস্টারমাউন্ড তারেক রহমান। আজকে এই পরিবারই বাংলাদেশের সব জাতীয় পর্যায়ের ১৫ আগস্টসহ সব রক্তাক্ত ট্রাজেডির হোতা। এরাই সব অপকর্ম, অশান্তি, অস্থিতিরতার মূলে দায়ী। আজকেও তারা আবারও বাংলাদেশের মাটিতে সন্ত্রাস, ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে দিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD