বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

দেশে জুতা তৈরির কারখানা করবে দক্ষিণ কোরীয় কোম্পানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

বাংলাদেশে কারখানা স্থাপন করে জুতা ও জুতা তৈরির উপকরণসামগ্রী উৎপাদন করবে দক্ষিণ কোরীয় কোম্পানি জায়ান্ট বিডি ফুটওয়্যার লিমিটেড। এরপর তা রপ্তানি করবে কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে স্থাপন করা হবে এ কারখানা।

কারখানা স্থাপনে জায়ান্ট বিডি ফুটওয়্যার প্রায় ৯৪ লাখ মার্কিন ডলার বা প্রায় ১০১ কোটি টাকা (প্রতি ডলার ১০৮ টাকা ধরে) বিনিয়োগ করবে। আর এখানে কর্মসংস্থান হবে বাংলাদেশের প্রায় ৬০০ নাগরিকের।

জায়ান্ট বিডি ফুটওয়্যার বছরে ২ কোটি জোড়া বিভিন্ন ধরনের জুতা ও জুতা তৈরির উপকরণসামগ্রী উৎপাদন করবে।

এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) দপ্তরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও এবং জায়ান্ট বিডি ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান কিম বুং জিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং সদস্য মোহাম্মদ ফারুক আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বেপজা জানিয়েছে, মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের জন্য ইতিমধ্যে জায়ান্ট বিডি ফুটওয়্যারসহ মোট ২২টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান চুক্তি করেছে। এসব প্রতিষ্ঠানের মোট বিনিয়োগ প্রস্তাবের আর্থিক মূল্য ৫০৯ মিলিয়ন বা প্রায় ৫১ কোটি মার্কিন ডলার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD