শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

শমসের ও তৈমুরকে তৃণমূল বিএনপিতে স্বাগত জানালেন অন্তরা হুদা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

প্রয়াত নাজমুল হুদার প্রতিষ্ঠিত দল তৃণমূল বিএনপির প্রথম জাতীয় সম্মেলন শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলটির সম্মেলনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার সভাপত্বিতে মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা (বহিষ্কৃত) অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএলডিপির চেয়ারম্যান নাজিম উদ্দীন আল আজাদ, প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এমএ আউয়াল, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, প্রগতিশীল ন্যাপের আহ্বায়ক পরশ ভাসানী প্রমুখ।

সম্মেলনে স্বাগত বক্তব্যে অন্তরা সেলিমা হুদা বলেন, তৃণমূল বিএনপি আমার বাবা নাজমুল হুদার স্বপ্ন ছিল। ১৬ ফেব্রুয়ারি তৃণমূল বিএনপি নিবন্ধন পাওয়ার তিনদিন পর তিনি ইন্তেকাল করেন। আমার বাবা বিএনপির মন্ত্রিপরিষদে থাকা অবস্থায়ই কেয়ারটেকার সরকারের ফর্মুলা দিয়েছিলেন। সেদিন যদি সে ফর্মুলাকে গুরুত্ব দেওয়া হতো তাহলে দেশের রাজনীতি আজ সহিংস হয়ে পড়তো না।

তিনি আরও বলেন, আমার বাবা নিজে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তার ভেতরে ছিল দেশপ্রেম। আমি তার কন্যা হিসেবে নিজে গর্ববোধ করি। শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকারকে তৃণমূল বিএনপিতে স্বাগত জানিয়ে তিনি বলেন, আমি আশা করি তাদের বলিষ্ঠ নেতৃত্ব এ দল আরও গতিশীল হবে। তাদের এ যোগদান তৃণমূল বিএনপি তথা আমার প্রয়াত বাবার দেশ গড়ার স্বপ্ন আরও এগিয়ে যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD