শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শিরোনাম :
৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫৫, মামলা ৫০ ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০ নেতানিয়াহু-মোসাদ প্রধানের গোপন পরিকল্পনা ফাঁস, হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের ৭ নভেম্বরের বিপ্লবে নতুন পথের দিশা পেয়েছিল জাতি: রিজভী ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৬ বন্দি নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

ইকুয়েডরের গুয়াকুইল নগরীর একটি কারাগারে আসামিদের মধ্যে দাঙ্গায় ৬ জন আসামি নিহত হয়েছে। নিহত ছয় কলম্বিয়ান বন্দি এই বছরের শুরুর দিকে দেশটির দুর্নীতিবিরোধী রাষ্ট্রপতি প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে হত্যার জন্য সন্দেহভাজন ছিল। ইকুয়েডর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

ইকুয়েডরের জাতীয় কারাকর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, গতকাল (৬ অক্টোবর) স্থানীয় সময় শুক্রবার বিকেলে ইকুয়েডরের গুয়াকুইল নগরীর কারাগারের গুয়াস-১ সেল ব্লকগুলোতে একটিতে দাঙ্গা ছড়িয়ে পড়ায় ৬ জন আসামি নিহত হয়েছে।

নিহতরা কলম্বিয়ার নাগরিক এবং প্রাক্তন রাষ্ট্রপতি প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে হত্যার জন্য অভিযুক্ত ছিল।
ইকুয়েডরের সরকার এই ঘটনার নিন্দা জানিয়েছেন। রাষ্ট্রপতি গুইলারমো ল্যাসো সোশ্যাল মিডিয়ায় একটি বার্তায় জানিয়েছেন, ভিলাভিসেনসিও মামলায় সন্দেহভাজনদের কে যারা হত্যা করেছে তাদের নাম গোপন রাখা হবে না। তিনি বলেন, ‘এখানে, সত্যটাই জানানো হবে।

সরকারি প্রসিকিউটরের দপ্তর জানায়, তাদের এজেন্টদের পাশাপাশি পুলিশ এবং সামরিক বাহিনী শুক্রবার বিকেলে ছড়িয়ে পড়া বিশৃংখলা নিয়ন্ত্রণে অংশ নেয়।

ইকুয়েডরের গরুত্বপূর্ণ বন্দর নগরী গুয়াকুইলে বৃহৎ কারাগার কমপ্লেক্সের পাঁচটি অংশ রয়েছে। এসবের একটি হচ্ছে গুয়াস-১।

নগরীটি প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী চক্রের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গত জুলাইয়ের শেষের দিকে গুয়াস-১ কারাগারে ছড়িয়ে পড়া এক দাঙ্গায় ৩০ জনেরও বেশি লোক নিহত হয়।

সূত্র: আলজাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD