রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

ফরিদপুরে আওয়ামীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

লাইট নিউজ প্রতিবেদক : মহান মুক্তযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল।

১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।পরবর্তী সময়ে দেশের অন্যতম প্রাচীন এ সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হলো বাংলাদেশ আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

কর্মসূচীর শুরুতেই মঙ্গলবার সকালে শহরের থানা মোড় এলাকার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় । পরে স্বাধীনতা যুদ্ধে শহীদের আত্মার শান্তি কামনায় ১মিনিট নিরাবতা পালন করা হয়।

জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ালীগ সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল, জেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন আহমেদ মানু, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, থানা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, যুবলীগের যুগ্ন আহবায়ক স্বপন পাল প্রমুখ ।

লাইট নিউজ/এসএমআবা

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD