মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

বছরে একাধিকবার বিদ্যুৎ-জ্বালানির দাম পরিবর্তনে বিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

বিদ্যুৎ ও জ্বালানির দাম বছরে একাধিকবার পরিবর্তনের সুযোগ রেখে জাতীয় সংসদে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন সংশোধনের বিল উত্থাপন করা হয়েছে। চলমান বাজেট অধিবেশনে মঙ্গলবার বিলটি উত্থাপন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এদিন সংসদে আরো পাঁচটি বিল উত্থাপন করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপিতত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলগুলো উত্থাপিত হয়।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল-২০২০ জাতীয় সংসদে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উত্থাপন করার পর তা ৩০ দিনের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

অন্যদিকে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দুটি বিল সংসদে উত্থাপন করেন। সেগুলো হলো- চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০ এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২০। পরে বিল দুটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। সেইসঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করে এক মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের পক্ষে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার বিল-২০২০ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে পাঁচ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

জাতীয় সংসদে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিল-২০২০ উত্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফিস ওসমান। পরীক্ষা-নিরীক্ষা করতে ছয় সপ্তহের সময় দিয়ে বিলটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

এ ছাড়া আকাশ পথ (মন্ট্রিল কনভেনশন) বিল-২০২০ জাতীয় সংসদে উত্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। পরে বিলটি যাচাই-বাছাই করতে এক মাসের জন্য এ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD