রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩৪৯

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে ভর্তি ১৫ রোগী

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১ হাজার ৬৭৪ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৪৯ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ৮৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার হাসপাতালে বর্তমানে ৫৪০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩ লাখ ১৮ হাজার ৩০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৯ হাজার ২৪৩ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৯ হাজার ৬২ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD