মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী শিক্ষাবর্ষে স্কুলে ভর্তিতে আসছে বড় পরিবর্তন ইয়েমেনের তেল-গ্যাসসমৃদ্ধ প্রদেশের দিকে এগোচ্ছে হুথিরা ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন সৌদিতে হুথিদের হামলা, তবু কেন অস্ত্র ধরছে না মক্কা জোট ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, শিশুসহ ৬ জনের মৃত্যু রাশিয়ার জ্বালানিতে নয়, অন্য কিছুতে হামলা চালাও: ইউক্রেনকে ট্রাম্প ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজারের বেশি ১৩ দিনে ১৭ হাজার ৫৫২ কোটি টাকা রেমিট্যান্স এসেছে

ইউক্রেনকে কোনো সাহায্য দেওয়া হবে না: মার্কিন সিনেট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

মার্কিন সিনেটের ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান নেতারা বলেছেন, উভয় পক্ষ সমঝোতার চেষ্টা চালিয়ে যাওয়ায় ওয়াশিংটন এ বছর শেষ হওয়ার আগে ইউক্রেনের জন্য নতুন সাহায্য দিতে পারবে না। খবর এএফপি’র।

ডেমোক্র্যাট চাক শুমার এবং রিপাবলিকান মিচ ম্যাককনেল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বলেছেন, এক্ষেত্রে ‘আলোচকরা বিদ্যমান বিষয়গুলো নিয়ে কাজ করায় আমরা আশা করছি যে তাদের প্রচেষ্টায় নতুন বছরের শুরুতে সিনেট দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুমতি দেবে।’

‘চলতি বছরের বাকি সময়ের মধ্যে সিনেট ও প্রশাসনের আলোচকরা তাদের চুক্তি চূড়ান্ত করার ব্যাপারে আন্তরিকভাবে কাজ করে যাবে।’

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমি আত্মবিশ্বাসী যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য মার্কিন যুদ্ধকালীন গুরুত্বপূর্ণ অর্থায়ন বন্ধ করে তারা ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না।

মঙ্গলবার কিয়েভে একটি টেলিভিশনে প্রেস ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।

ইউক্রেনের জন্য সাহায্য ইউএস কংগ্রেসে রিপাবলিকানরা আটকে রেখেছেন এবং হোয়াইট হাউস সতর্ক করেছে যে, এটি পুনর্বীকরণ না করলে বছরের শেষ নাগাদ এটি শেষ হয়ে যাবে।

জেলেনস্কি বলেন, আমরা এ বিষয়ে খুব কঠোর পরিশ্রম করছি। আমি নিশ্চিত যে যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। যে বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রে সঙ্গে একমত হয়েছি, তা উভয়ে সম্পূর্ণরূপে পূরণ করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD