মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম ইরানকে সহায়তা করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে: ট্রাম্প প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী দুর্গাপূজায় ৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা ‘ট্রাম্পই দলকে ডুবাচ্ছেন’, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা জেএফকে বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস! যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট

অসহযোগের কথা বলে ট্যাক্স না দিলে ব্যবস্থা: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

অসহযোগের কথা বলে কেউ ট্যাক্স না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, যারা অসহযোগের কথা বলে, তারা ট্যাক্স, ইউটিলিটি বিল না দিলে ব্যবস্থা নেওয়া হবে। বাড়ি ভাড়া আদায় করা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে দল আন্দোলনের আসর থেকে পালিয়ে গেল, তাদের ডাকে মানুষ অসহযোগ আন্দোলন করবে, এ কথা কেউ বিশ্বাস করে না৷ তাদের ডাকে মানুষ সাড়া দেবে না।

নির্বাচন বন্ধ করতে চাইলে দেশের মানুষ প্রতিহত করবে উল্লেখ করে কাদের বলেন, গুপ্তহত্যা বন্ধ করুন। না হলে মানুষ আপনাদের ধরে ধরে পেটাবে। আপনারা নির্বাচন বন্ধ করতে চান। দেশের মানুষ আপনাদের প্রতিহত করবে।

বিএনপির উদ্দেশে কাদের বলেন, মঈন খান (বিএনপির স্থায়ী কমিটির সদস্য) এক উদ্ভট স্বপ্ন দেখেছেন, নির্বাচন হবে না। সরকার ৫ দিনও টিকবে না। ৫ দিন নয়, সরকার ৫ বছরই টিকবে।

বিএনপি নেতাদের কারাদণ্ডের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের কারণে নয়, বিএনপি নেতা–কর্মীদের ফৌজদারি অপরাধের কারণেই তারা জেলে আছেন।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD