শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

জীবনসঙ্গী খুঁজছেন বাঁধন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

এ সময়ে পুরোদমে কাজে ডুবে আছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বর্তমানে সানি সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার : কর্মফল’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

কিন্তু ক্যারিয়ারের এই শীর্ষ সময়ও ব্যক্তিজীবনকে একেবারে উপেক্ষা করেননি এ অভিনেত্রী। কাজের পাশাপাশি ব্যক্তিজীবনকেও সমান প্রাধান্য দিচ্ছেন। খুঁজছেন মনের মতো জীবনসঙ্গী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, ‘আমি বিয়ে নিয়ে কিছুই আর ভাবি না। তবে মাঝেমধ্যে এমন মনে হয়, একটা জীবনসঙ্গী থাকতে পারে। কিন্তু অনেস্টলি বলছি, আমার মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাইনি। যদি মনের মতো জীবনসঙ্গী পাই, মনে হয় পথটা একসঙ্গে চলতে পারি, এমন ছেলে পেলে হয়তো সিদ্ধান্ত নিতে পারি। আমি এখনো নিশ্চিত নই যে ভবিষ্যতে কী হবে। তবে মনের মতো জীবনসঙ্গী খুঁজছি।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD