সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

বুধবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করবেন।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই ইশতেহার ঘোষণা করা হবে।

এরইমধ্যে ইশতেহার ঘোষণা সংক্রান্ত অনুষ্ঠান সূচী জানিয়েছে আওয়ামী লীগ। সূচী অনুযায়ী, বুধবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করবেন। সকাল ১০টা ২৮ মিনিটে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে।

সকাল সাড়ে ১০টায় স্বাগত বক্তব্য রাখবেন আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক। এরপর বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বেলা পৌনে ১১টায় একটি ভিডিও প্রদর্শন করা হবে। ১০ মিনিটের ভিডিও প্রদর্শনের পর অনুষ্ঠান সভাপতির বক্তব্য ও ইশতেহার উপস্থাপন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD