রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

আল্লাহর সৃষ্টি ও ক্ষমতার নিদর্শন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

সুরা গাশিয়াহ কোরআনের ৮৮তম সুরা, মক্কায় অবতীর্ণ সুরাটির আয়াত ২৬টি, রুকু ১টি। গাশিয়াহ অর্থ এখানে কেয়ামত। শব্দটির মূল অর্থ আচ্ছন্নকারী। কেয়ামত তার ভয়াবহতায় মানুষসহ পুরো সৃষ্টিজগতকে আচ্ছন্ন করবে। কেয়ামতের দিন জান্নাতি ও জাহান্নামিদের কী অবস্থা হবে তার বিবরণ তুলে ধরা হয়েছে এ সুরায়।

সুরা গাশিয়াহর ১৭-২৬ আয়াতে আল্লাহ তাআলা বলেন,

(১৭)

اَفَلَا یَنۡظُرُوۡنَ اِلَی الۡاِبِلِ کَیۡفَ خُلِقَتۡ

উচ্চারণ: আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত।

অর্থ: তবে কি তারা উটের দিকে তাকিয়ে দেখে না, কীভাবে তা সৃষ্টি করা হয়েছে?

(১৮)
وَاِلَی السَّمَآءِ کَیۡفَ رُفِعَتۡ

উচ্চারণ: ওয়া ইলাস-সামাই কাইফা রুফিআত।

অর্থ: আর আকাশের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে?

(১৯)
وَاِلَی الۡجِبَالِ کَیۡفَ نُصِبَتۡ

উচ্চারণ: ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত।

অর্থ: আর পর্বতমালার দিকে, কীভাবে তা স্থাপন করা হয়েছে?

(২০)

وَاِلَی الۡاَرۡضِ کَیۡفَ سُطِحَتۡ

উচ্চারণ: ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত।

অর্থ: আর জমিনের দিকে, কীভাবে তা সমতল করা হয়েছে?

(২১)

فَذَکِّرۡ اِنَّمَاۤ اَنۡتَ مُذَکِّرٌ

উচ্চারণ: ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির।

অর্থ: অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র।

(২২)

لَسۡتَ عَلَیۡہِمۡ بِمُصَۜیۡطِرٍ

উচ্চারণ: লাসতা আলইহিম বিমুসাইতির।

অর্থ: তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও।

(২৩)

اِلَّا مَنۡ تَوَلّٰی وَکَفَرَ

উচ্চারণ: ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার।

অর্থ: তবে যে মুখ ফিরিয়ে নেয় এবং কুফরি করে,

(২৪)

فَیُعَذِّبُہُ اللّٰہُ الۡعَذَابَ الۡاَکۡبَرَ

উচ্চারণ: ফাইউআযযিবুহুল্লা-হুল আযাবাল আকবার।

অর্থ: আল্লাহ তাকে কঠোর আজাব দেবেন।

(২৫)
اِنَّ اِلَیۡنَاۤ اِیَابَہُمۡ

উচ্চারণ: ইন্না ইলাইনা ইয়াবাহুম।

অর্থ: নিশ্চয় আমারই নিকট তারা ফিরে আসবে।

(২৬)
ثُمَّ اِنَّ عَلَیۡنَا حِسَابَہُمۡ

সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম।

তারপর নিশ্চয় তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্বে।

এ আয়াতগুলো থেকে যে শিক্ষা ও নির্দেশনা আমরা পাই:

১. আল্লাহর সৃষ্টি ক্ষমতার অসংখ্য নিদর্শন আমাদের ঘিরে আছে। আমাদের কর্তব্য এই নিদর্শনগুলো দেখে আল্লাহর ক্ষমতা ও বড়ত্ব অনুভব করা।

২. মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব আল্লাহর দীন বিশুদ্ধভাবে মানুষের সামনে তুলে ধরে দীনের দাওয়াত দেওয়া। মানুষকে শক্তি প্রয়োগ করে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা বা হেদায়াত দেওয়া আমাদের দায়িত্ব নয়। হেদায়াত দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে।

৩. মৃত্যুর পর পুনরায় জীবিত হয়ে আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। নিজেদের কাজকর্মের হিসাব দিতে হবে। যারা আল্লাহর ক্ষমা ও রহমত লাভ করবে, তারা হবে সৌভাগ্যবান ও সফল, যাদের জন্য শাস্তির ফয়সালা হবে, তারা হতভাগ্য ও ব্যর্থ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD