মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে আরও দুই পত্রিকা ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ গ্রিনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে বলল ইরান শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেল ৫৭২ কঙ্কাল নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

বিলে মিললো ১০৫ কেজি ওজনের ডলফিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

জামালপুরের দেওয়ানগঞ্জে মাছ ধরার জালে ১০৫ কেজি ওজনের ডলফিন ধরা পড়েছে। এ সংবাদ ছড়িয়ে পড়লে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন বয়সের উৎসুক নারী-পুরুষ ভিড় করেন।

জানা গেছে, শুক্রবার ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের নয়াগ্রাম এলাকায় যমুনা নদী সংযুক্ত বিলে মাছ ধরার জন্য জেলেরা জাল ফেলে। ওই জালে একটি বড় মাছ ধরা পড়েছে ভেবে জালটিকে পাড়ে নিয়ে আসা হয়।

দেখা যায় এটি একটি অসুস্থ্য ডলফিন। দেখতে ৭ ফুট লম্বা ওজন ১০৫ কেজি। মুখ লম্বা, মুখের নিচে ঘারে ও লেজ পাখার মতো, খয়েরি রংয়ের। কিছু সময় পর অসুস্থ্ ডলফিনটি মারা যায়।

উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম জানান, ডলফিন গভীর সামুদ্রিক এলাকায় থাকে। খাদ্যের সন্ধানে যমুনার গভীর নদীতে চলে আসে। পানি দূষণ অথবা আঘাতে মারা যায়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD