বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

মম’র ‘গল্প নয়’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

বিনোদন প্রতিবেক : প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির গল্পকে কেন্দ্র করে নির্মিত নাটকে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। নাম ‘গল্প নয়’। যৌথভাবে এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ফারিয়া হোসেন ও চয়নিকা চৌধুরী। আর পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এটি নির্মাতার ৪০০তম নাটক। এতে মমর বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন।

দৈনিক আমাদের সময় অনলাইনকে মম বলেন, চলমান দুঃসময়ের কিছু ঘটনা নিয়ে নাটকের গল্প গড়ে উঠেছে। এ ধরনের গল্পে আগে কখনো কাজ করা হয়নি। নাটকে আমি অভিনয় করেছি রূপার চরিত্রে। যে কি-না আনিসুর রহমান মিলনের স্ত্রী। মিলন অস্ট্রেলিয়ায় থাকেন। সেখানে সে করোনাভাইরাসে আক্রান্ত হয়। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। আশা করি, সমকালীন এই গল্প দর্শকদের ভালো লাগবে।

তিনি আরও বলেন, নাটকে করোনা নিয়ে সচেতনতার বার্তা রয়েছে। আমরা সবাই যে যার বাসায় থেকে এর শুটিং করেছি।

নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, ‘গল্প নয়’ নাটকে মিলন ও মম’র পাশাপাশি আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মিলি বাশার, মাসুম বাশার ও আবুল হায়াত। আগামী ৩ জুলাই এনটিভির বর্ষপূর্তির অনুষ্ঠানমালায় এটি প্রচার হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD