মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শিরোনাম :
ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী একদিনেই ডেঙ্গু কেড়ে নিল আরো ৮ প্রাণ কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে সাবেক বিসিবি প্রধান রাজধানীতে নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন, যুবদল কার্যালয় ভাঙচুর শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ইরানের হামলার ভয়ে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

তরুণ প্রজন্মের মন জয় করা তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিকটি দীর্ঘ সময় ধরে দর্শকদের বিনোদনের খোরাক জুগিয়ে আসছে। তবে এবার শেষ সময়ের মুখোমুখি দাঁড়িয়েছেন ধারাবাহিকটির নির্মাতা। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর সমাপ্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা অমি।

সোমবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষ দিনের শুটিং। এর মধ্য দিয়ে পর্দায় দর্শকপ্রিয় এই সিরিয়ালের দীর্ঘ যাত্রার ইতি ঘটতে যাচ্ছে।

ঘোষণাটির পর থেকেই মন খারাপ নির্মাতা কাজল আরেফিন অমি থেকে শুরু করে নাটকটির লাখো ভক্তের। অমির দীর্ঘদিনের ক্যারিয়ারে এমন ঘটনা এবারই প্রথম। ধারাবাহিকটির শেষ মুহূর্তের শুটিং প্রসঙ্গে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি জানান, জীবনে প্রথমবারের মতো তার শুটিংয়ে যেতেই ইচ্ছা করছে না।

অমি বলেন, ‘জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছা করছে না। কারণ, মনে হচ্ছে শুটিংয়ে গেলেই সব শেষ হয়ে যাবে। ব্যাচেলর পয়েন্ট শুধু একটি ধারাবাহিক নয়, এটি আমার জীবনের বড় একটি অংশ। আমি ব্যাচেলর পয়েন্টেই বাস করি।’

এর আগে নাটকটির পঞ্চম সিজনের ১৬তম চ্যাপ্টার মুক্তি পেয়েছে। তবে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির শেষ চ্যাপ্টারটি ঠিক কবে নাগাদ দর্শকদের সামনে আসবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি নির্মাতা।

সিরিয়ালটির জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রেখেছে এর বিচিত্র সব চরিত্র। নাটকটির বিভিন্ন আইকনিক চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার।

এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মুসাফির সৈয়দ বাচ্চু ও অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরে ছোট পরিসরে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু করেছিলেন নির্মাতা কাজল আরেফিন অমি। দীর্ঘ প্রায় নয় বছরের পথচলায় সিরিয়ালটি পেরিয়েছে চারটি সিজন। এবার চ্যাপ্টার ১৭-তে গিয়ে জনপ্রিয় এই সিরিয়ালের পঞ্চম সিজন শেষ হচ্ছে বলে জানা যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD