বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আলাস্কার আকাশে রুশ-মার্কিন যুদ্ধবিমানের ধাওয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

আলাস্কা উপকূলের কাছের রাশিয়ার চারটি যুদ্ধবিমানকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে মার্কিন

যুদ্ধবিমান। শনিবার মার্কিন কমান্ডাররা একথা জানান।

এএফপি জানায়, রাশিয়ার তু-১৪২ নামের এসব যুদ্ধবিমান আলাস্কার আলিউশিয়ান দ্বীপপুঞ্জের ৬৫

নটিক্যাল মাইলের ভিতরে প্রবেশ করে আট ঘণ্টা ধরে আলাস্কান এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন

জোনে (এডিআইজেড) ‘ঘোরাফেরা’ করছিল।

নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (এনওআরএডি) টুইটার বার্তায় জানায়, তবে

বিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমায় অবস্থান করতে দেখা গেছে। তারা যুক্তরাষ্ট্র বা কানাডার

আকাশসীমায় প্রবেশ করেনি।

এডিআইজেড আকাশসীমায় বন্ধুপ্রতিম দেশগুলোর বিমানবাহিনীর মাধ্যমে এয়ার ট্রাফিক পর্যবেক্ষণ

করে থাকে। এ নিয়ে চলতি মাসে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান আলাস্কার কাছে

রাশিয়ার যুদ্ধবিমানকে ধাওয়া করলো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD