বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, লেখক গবেষক শামসুজ্জামান খান এবার প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব পেয়েছেন। তাকে সভাপতি হিসেবে নিয়োগ দিয়ে রবিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আদেশ হয়েছে।

গত ১৪ মে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুর পর বাংলা একাডেমির সভাপতির পদটি শূন্য হয়ে পড়ে।

একাডেমির একুশতম সভাপতি হিসেবে তার স্থলাভিষিক্ত হচ্ছেন শামসুজ্জামান খান। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, তিনি কাগজ হাতে পেয়েছেন। বাংলা একাডেমি আশা আকাঙ্ক্ষার প্রতীক। ৫২-এর ভাষা আন্দোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আশা করব আমরা সকলে মিলে ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করব। তিনি সাবেক সভাপতি আনিসুজ্জামানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD