মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

সংসদে আজ পাস হবে অর্থবিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২০

করোনাভাইরাস পরিস্থিতির কারণে পাঁচ দিন বিরতির পর সোমবার (২৯ জুন) বেলা ১১টায় সংসদের মুলতবি বৈঠক শুরু হয়েছে। স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

অধিবেশনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের বার্ষিক প্রতিবেদন উত্থাপন করেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আজ অর্থবিল ও আগামী মঙ্গলবার (৩০ জুন) মূল বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

গত ১০ জুন শুরু হওয়া বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা গত ১১ জুন নতুন অর্থ-বছরের জন্য বাজেট প্রস্তাব উত্থাপন করেন। এরপর দু’দিনের জন্য অধিবেশন মুলতবি করা হয়। গত ১৫ জুন নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল পাস হয়। এরপর বিরতি দিয়ে গত ২৩ জুন এক কার্যদিবস চলার পর এই অধিবেশন মুলতবি দেওয়া হয়।আগামী ৯ জুলাই বাজেট অধিবেশন শেষ হতে পারে বলে জানা গেছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD