রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

৩৭ বিচারক করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২০

ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকাজ পরিচালনা এবং দায়িত্ব পালনের সময় সারাদেশে নিম্ন আদালতের ৩৭ জন বিচারক, সুপ্রিম কোর্টের ৩৮ জন কর্মচারী এবং অধস্তন আদালতের ১০১ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার সুপ্রিম কোর্টেরর মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এ পর্যন্ত অধস্তন আদালতের মোট ১০ জন বিচারক সুস্থ হয়েছেন। একজন বিচারক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

গত ২২ মে প্রথম নেত্রকোনার জেলা ও দায়রা জজ শাহাজাহান কবির এবং মুন্সীগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমান করোনাভাইরাসে আক্রান্ত হন। আক্রান্তদের সঙ্গে আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্ট থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীকে নিয়মিত অবহিত করা হচ্ছে। সারাদেশের অধস্তন আদালতে প্রায় ১৮শ’ বিচারক কর্মরত রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD