মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

ব্রাজিলকে ফাঁদে ফেলতে পিএসজির যে কৌশল ধার করেছিল মরক্কো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের শুরুতে একটি অদ্ভুত দৃশ্য দেখা গেল। কিক-অফের পরপরই বলটি ইচ্ছা করে মাঠের বাইরে পাঠিয়ে দিল মরক্কো। তবে এটি কোনো ভুল ছিল না। এটি একটি পরিকল্পিত কৌশল, যা ইউরোপিয়ান ফুটবলে অনেক দল এখন ব্যবহার করছে।

এই কৌশলের মূল ধারণা হলো ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে বল দিয়ে দেওয়া এবং তারপর হাইপ্রেস করা। যে দল ভালো প্রেসিং করতে পারে এবং হাই ডিফেন্সিভ লাইনে খেলতে পছন্দ করে, তাদের জন্য এই কৌশল কাজে আসে। এর মাধ্যমে প্রতিপক্ষকে নিজের অর্ধে পাসের বিনিময় করতে বাধ্য করা যায়।

গ্রুপো গ্লোবোর ধারাভাষ্যকার রদ্রিগো কুতিনিও এই কৌশলের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘এটা আরও সহজে সুযোগ তৈরির চেষ্টা। যদি আপনি টাইট ডিফেন্সের বিপক্ষে বল পায়ে রেখে খেলেন, তাহলে ২৫-৩০ মিটার জায়গায় দশজন খেলোয়াড় এবং গোলরক্ষক থাকবে। সেখানে সুযোগ তৈরি করা অনেক কঠিন। যখন আপনি বল ছেড়ে দিয়ে প্রেস করতে থাকেন, তখন একটা বিপরীত পরিস্থিতি তৈরি হয়।’

এই কৌশল পিএসজি এবং আর্সেনালের মতো বড় ক্লাবও ব্যবহার করে থাকে। তবে ব্রাজিলের বিপক্ষে মরক্কোর এই পরিকল্পনা পুরোপুরি কাজে আসেনি।

ইবানেজ খুব দ্রুত থ্রো-ইন নেওয়ায় মরক্কোর আক্রমণভাগের খেলোয়াড়রা সেখানে পৌঁছাতে পারেননি। মার্কিনিওস বল সামনে পাঠিয়ে দেন এবং ওই পরিস্থিতি থেকে ব্রাজিলকে তেমন কোনো বিপদে পড়তে হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD